শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের ‘শায়েস্তা’ করার আহ্বান নাছিরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮০ সময় দেখুন
দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের ‘শায়েস্তা’ করার আহ্বান নাছিরের


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বিএনপির এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, সরকারের সমালোচনা বিরোধী দল করতে পারে। তবে বিদেশে লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রের বিরোধিতা করা, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা রাষ্ট্রদ্রোহিতার সামিল। বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের আখড়া। তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।

তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু, আওয়ামী লীগ ধ্বংস হয়নি, বারবার জেগে উঠেছে। বরং ষড়যন্ত্রকারীরাই ধ্বংস হয়েছে। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত করতে বিদেশে লবিং করে বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করেছিলেন। তিনি যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজিরবিহীন উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এখন বেগম জিয়ার দল বিএনপি দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রকারীদের শায়েস্তা করার সময় হয়েছে।

সভায় শহীদ দিবসে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দফতর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পদাক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, মহিলা সম্পাদক জোবাইরা নার্গিস খান, শ্রম সম্পাদক আবদুল আহাদ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী, উপ দফতর সম্পাদক জহরলাল হাজারী।

সারাবাংলা/আরডি/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর