সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ সময় দেখুন
দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ


ঢাবি: দেশব্যাপী মব সন্ত্রাসের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে মিছিল বের করে সংগঠনটি।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, মল চত্বর, কলা ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে পুনরায় টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

এ মিছিলে ‘আয়েশাকে পুড়িয়ে মারে, ইন্টেরিম কি করে’, ‘উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, ‘দীপু দাসকে পুড়িয়ে মারে, প্রশাসন কি করে’, ‘নিরাপদ বাংলাদেশ, ছাত্রদলের অঙ্গীকারসহ নানা স্লোগান দেন তারা।

কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আজকের মধ্যেই যেন আমরা জানতে পারি যে এই হত্যাকারী কোথায় এবং এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা দেখেছি বিগত দেড় বছরের অধিক সময় যে মবোক্রেসি চলমান রয়েছে তা ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী যারা সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা বট বাহিনী এবং ইসলাম ধর্মের একটি অংশকে পুঁজি করে। যারা মবকে পুঁজি করে রাজনীতি করে তাদের প্ররোচনায় ও ইন্ধনে ময়মনসিংহের ভালুকায় একজন পোশাক শ্রমিককে হত্যার পর প্রকাশ্যে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হল। কতটা হিংস্র কতটা নিশংসতা সেটি ভাষায় প্রকাশ করার মত নয়। অথচ তিনি সত্যিকার অর্থে কোনো অপরাধই করেননি এবং ধর্ম অবমাননা করেননি।’

তিনি আরও বলেন, ‘এই বাংলাদেশ নিশ্চয়ই আমরা ৫ আগস্টে পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি। আমরা এই বাংলাদেশ চাইনি। ৫ আগস্টে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা জীবন দিল তারা নিশ্চয় ভাবেনি যে এখানে ওসমান হাদিকে জীবন দিতে হবে, এখানে দিপু দাসকে পুড়িয়ে মেরে ফেলা হবে, এখানে আয়েশা আক্তারকে এতটা নৃশংসভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে।’

এর আগে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগণ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে ৭ বছরের শিশু কন্যা আয়শাকে হত্যা করার ঘটনাসহ দেশব্যাপী মব সন্ত্রাসের সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার (২০ ডিসেম্বর) এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ঘোষণা দেয় সংগঠনটি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর