Last Updated:
অমিত সরকার, কলকাতা: দেশের একাধিক ধর্মীয় স্থান, উৎসব ও জনসমাগম নিয়েও ভ্লগ জ্যোতি মালহোত্রার ৷ উৎসব থেকে ধর্মীয় স্থান, সব তথ্যই কি তুলে দেওয়া হয়েছে পাকিস্তানের হাতে? নাগাল্যান্ডের আদিবাসী উৎসব থেকে বিহারের সোনপুর মেলা, শিব মন্দির। বেছে বেছে স্থানীয় উৎসবে পৌঁছে যেতেন জ্যোতি। তৈরি করতেন ভ্লগ। নিরাপত্তা থেকে জনসমাগম সবই ধরা পড়ত তার কনটেন্টে ৷ কেরালার কাশীপুরম মন্দিরের ট্র্যাডিশন থেকে পুরীর জগন্নাথ মন্দির ৷ বৈষ্ণোদেবী মন্দির থেকে বারাণসী, কুম্ভ মেলা থেকে দেশের নানান নামখ্যাত মন্দির। সবই বিস্তারিত ভাবে তার ভ্লগে তুলে ধরেছেন জ্যোতি ৷
যা নিয়েও কেন্দ্রীয় গোয়েন্দাদের নজর কেড়েছে। কারণ পহেলগাঁও হামলার আগে সেখানে জ্যোতির উপস্থিতি ও পরে হামলা যেমন তদন্তকারীদের ভাবাচ্ছে। তেমন দেশের এই ধর্মীয় স্থান নিয়ে যে ভাবে বিস্তারিত ভ্লগ তৈরি করেছেন জ্যোতি, তাতে গোয়েন্দারা মনে করছেন ভ্লগ তৈরি উপলক্ষ মাত্র, তাকে ব্যবহার করেই এই সমস্ত জায়গা নিয়ে তথ্য সংগ্রহ করেছে পাকিস্তান ও আইএসআই ৷ জ্যোতি মালহোত্রার তৈরি দেশের একাধিক বড় রেল স্টেশন, বিমানবন্দরের ভিডিও ভাবাচ্ছে তদন্তকারীদের ৷
বিশেষ করে সেনা বাহিনীর অধিনস্ত পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর ও তার বাইরের নিরাপত্তা যে ভাবে ভিডিওতে তুলে ধরা হয়েছে, তা থেকে গোয়েন্দারা মনে করছেন এই ভিডিও তোলার অছিলায় জ্যোতিকে রেইকি করতেই পাঠানো হত ৷
Jyoti Malhotra a YouTuber from Haryana who got arrested for spying for Pakistan.
1. In a restaurant in Lahore
2. Jyoti with Mariam Navaz
3. In Pahalgam before the incident
4. Alleged recruiter and Pakistani high commission employee Danish!#JyotiMalhotraArrested #YouTuber… pic.twitter.com/t6oQ4E4JCq— North East West South (@prawasitv) May 17, 2025
একাধিক বার দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ধরার সময় সেখানেও নিরাপত্তা, ভিতরের ছবি, রানওয়ে সমস্ত কিছু ভিডিও করে রাখা আছে জ্যোতির কাছে ৷
সফরের সময় একাধিক বড় রেল স্টেশন, তার নিরাপত্তা ও যাত্রাপথে একাধিক বড় নদীর উপর তৈরি সেতু ক্যামেরাবন্দি করেছেন জ্যোতি। যা ভাবাচ্ছে গোয়েন্দাদের ৷
Kolkata,West Bengal