রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘দেশের জনগণের বড় অধিকার— ভোটের অধিকার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন

মুন্সীগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশের জনগণের সব চেয়ে বড় অধিকার ভোটের অধিকার। এ কারণে অন্তর্বর্তী সরকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সংসদ নির্বাচন প্রতিষ্ঠিত করে দ্রুত বিদায় নিবে। এ সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার। তাদের সময় সীমাবদ্ধ। কোনো নির্দলীয় সরকার দীর্ঘ দিনের সরকার হতে পারে না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার পতন ঘটিয়ে ছাত্র-জনতা তাদের ক্ষমতায় বসিয়েছে। তাদের প্রধান কাজ জনগণের কাছে দেওয়া তাদের অঙ্গীকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন দেশের জনগণ জাতীয় সংসদ নির্বাচন চায়। স্থানীয় সরকার নির্বাচন নয়। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উৎসবের নগরীতে পরিনত হয় মুন্সীগঞ্জ শহরতলী। খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করে। সভার নির্ধারিত সময় বিকাল ৩ টার আগেই হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিনত হয়।

সারাবাংলা/এসআর

ড. খন্দকার মোশারফ হোসেন
বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য
ভোটের অধিকার
মুন্সীগঞ্জ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর