রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দেশে এখন রাজনৈতিক দুর্ভিক্ষ চলছে: ফিরোজ রশিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১২৪ সময় দেখুন
দেশে এখন রাজনৈতিক দুর্ভিক্ষ চলছে: ফিরোজ রশিদ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ বলেছেন, দেশে এখন রাজনৈতিক দুর্ভিক্ষ চলছে। কোথাও কোনো রাজনীতি নেই। সবকিছু এক কেন্দ্রিক নিয়ন্ত্রিত। আমি ছাত্রজীবনে ছাত্রলীগ করেছি। সারাদেশে ছাত্রলীগের হাজারো ইউনিট আছে। বুয়েটের মতো একটি ইউনিটে ছাত্রলীগ না থাকলে দেশের কি এমন ক্ষতি হতো? বা সরকারেরই বা কি হতো?

মঙ্গলবার (২ ‍এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল ইম্পেরিয়ালে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, যুগ্ন মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, তুহিনুর রহমান নুরু হাজী, সারফুদ্দিন আহমেদ শিপু, শেখ মাসুক রহমান, মেহবুব হাসান, কাওসার আহমেদ, মাহমুদা রহমান মুন্নি ও শাহনাজ পারভীন।

আলোচনা সভা শেষে তুহিনুর রহমানকে (নুরু হাজী) আহ্বায়ক ও সারফুদ্দিন আহম্মেদ শিপুকে সদস্য সচিব করে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর