সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তর কমেছে। আজ এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২০ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৮৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে আজ শনাক্তের হারও কমেছে দশমিক ০৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৪৫ শতাংশ, যা আজ কমে হয়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২০ হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৪৮১ জন। গতকাল ১৬ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪১৫ জন। দেশে এ পর্যন্ত ৯৯ লাখ ৫২ হাজার ১৯৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ১৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩০১ জন। শনাক্তের হার ২ দশমিক ৪৬ শতাংশ এবং গতকাল এ হার ছিল ২ দশমিক ৮৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। গতকাল ৬ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৯৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর