শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দেশে ‘জোর যার মুল্লুক তার’ নীতি কায়েম হয়েছে: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
দেশে ‘জোর যার মুল্লুক তার’ নীতি কায়েম হয়েছে: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে ‘জোর যার মুল্লুক তার’ নীতি কায়েম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, জেলা আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট ওসমান গণি মল্লিক, অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, অ্যাডভোকেট শামসুন্নাহার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম নিঝুম, অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অ্যাডভোকেট আহসান উল্লাহ’র বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতার মসনদ রক্ষায় বর্তমান সরকার মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে কেউ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য সরকারের হিংস্রতা এখন লাগামহীন পর্যায়ে পৌঁছেছে। জিয়া পরিবারের পক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আইনজীবীসহ কারও কোনো কর্মসূচি বরদাস্ত করতে পারছে না বর্তমান ভোটারবিহীন সরকার।’

‘চলমান দুঃশাসন, সংকট, দুর্নীতি, লুটপাট আড়াল করতে জিয়াউর রহমানকে নিয়ে অশালীন অপপ্রচারের বিরুদ্ধে ময়মনসিংহে আইনজীবীদের কর্মসূচি পালনের কারণে আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের সেটিরই ধারাবাহিকতা’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী যেন আইনি সহায়তা লাভ করতে না পারে, সেজন্য জাতীয়তাবাদী শক্তির পক্ষের আইনজীবীদেরকেও রেহাই দেওয়া হচ্ছে না। স্বাধীন এই দেশে ‘জোর যার মুল্লুক তার’ নীতি কার্যকর করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে। কিন্তু এসব করে সরকার কখনোই পার পাবে না। এদেশের অতীত ইতিহাস ও স্বেচ্ছাচারী শাসকদের করুণ পরিণতি সেটিরই সাক্ষ্য বহন করে।”

মির্জা ফখরুল বলেন, ‘মানুষকে ভীত-সন্ত্রস্ত রেখে শাসনকে কখনোই প্রলম্বিত করা যাবে না। এদেশের স্বাধীনতাকামী মানুষ প্রতিবাদের তেজে সরকারের ভয়াবহ দুঃশাসন গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর। সরকারের জুলুম-নির্যাতন উপেক্ষা করে আইনজীবীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর