
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শুক্রবার প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান।
গতকাল শুক্রবার রাতে নিউইয়র্কে লাগার্ডিয়া বিমানবন্দরের ম্যারিওট হোটেলে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র চ্যাপটারের দেওয়া এক নাগরিক সংবর্ধনা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা বাংলাদেশি প্রবাসীরা মার্কিন নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।’ প্রধানমন্ত্রী এ সময় নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের জবাব দেন। নিউইয়র্ক আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো প্রধানমন্ত্রীর এই সংবর্ধনার আয়োজন করে।