শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দেশ খাদ্য সংকটের ঝুঁকিতে: রব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ সময় দেখুন
দেশ খাদ্য সংকটের ঝুঁকিতে: রব


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: তেল ও চালডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ‘সরকার’ এবং ‘সিন্ডিকেটের’ আঁতাতে সৃষ্ট বিপর্যয় উল্লেখ করে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় ৬ দফা দাবি উত্থাপন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বুধবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘প্রায় প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অপরিণামদর্শী অপকৌশল জনগণকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের সার্বিক ব্যর্থতায় জনগণের ক্রয়ক্ষমতা এমন এক পর্যায়ে নেমে গেছে যা মানুষকে খাদ্য ও অনাহারের ঝুঁকিতে ফেলছে। এটি দেশের সার্বিক খারাপ অবস্থার খণ্ডচিত্র মাত্র।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে কাজ হারিয়ে কয়েক কোটি মানুষ সীমাহীন আর্থিক দুরবস্থায় নিমজ্জিত। নতুন করে ভোজ্যতেল বিশেষত সাধারণ মানুষ যে তেল ব্যবহার করে, সয়াবিন ও পাম অয়েলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও বিপন্ন করে তুলবে।’

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর