রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

দোকানে হামলা-ভাঙচুর অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, দল থেকেও বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫০ সময় দেখুন
দোকানে হামলা-ভাঙচুর অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, দল থেকেও বহিষ্কার


পটুয়াখালী: কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগে মো. মাকছুদকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে মাকসুদকে গ্রেফতার করা হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনা তৈরি হয়।

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটার একটি দোকানে মালিকানা দাবি করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক মনির বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর, হুমকি ও চুরির অভিযোগ আনা হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মহব্বত খান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা নেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মো. মাকছুদকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা।

জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে চাঁদাবাজির যে অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, পুলিশ বলেছে, এটি দোকান ঘরের জায়গার মালিকানা দাবিসংক্রান্ত বিরোধ থেকে সৃষ্ট ঘটনা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও মহিপুর থানা সূত্রে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom