রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে: চসিক মেয়র কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ

দোয়া-মোনাজাতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু বিএনপির হাবিরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ সময় দেখুন
দোয়া-মোনাজাতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু বিএনপির হাবিরের


ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব দোয়া ও মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচারের উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাসাবো টেম্পু স্ট্যান্ডে অবস্থিত নির্বাচনি অফিসে দোয়া অনুষ্ঠানে মধ্য দিয়ে তিনি প্রচার শুরু করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, নিরাপদ, গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, ঢাকা-৯ এলাকার সকল মানুষকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। যারা এই এলাকার মানুষ ও এলাকার উন্নয়নকে ভালোবাসে তাদের সবাইকে সঙ্গে নিয়েই ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির একক প্রতীক নয়, বরং এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের প্রতীক। ধানের শীষ হাজারও শহিদের রক্তে অর্জিত গণতন্ত্রের প্রতীক।

তিনি বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের মার্কা, জুলাই-আগস্টের গণআন্দোলনে অংশ নেওয়া মানুষের মার্কা এবং ঢাকা-৯ এর ভালোবাসার মার্কা।

অনুষ্ঠান শেষে তিনি সকলকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ঢাকা-৯ কে একটি উন্নত ও গণতান্ত্রিক এলাকায় রূপান্তরের আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom