শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

দোষিদের শাস্তি চান জবি শিক্ষকরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
দোষিদের শাস্তি চান জবি শিক্ষকরা


জবি করেসপন্ডেন্ট

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের মৃত্যুতে দোষিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জবিশিস)।

মঙ্গলবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এ বিষয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি চিঠিও পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকার ধূপখোলা বাজারের রাস্তার পাশে লাইন স্থাপনের সময় তিতাসের গ্যাসলাইন ছিদ্র হয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে সকালে মারা গেছেন। প্রিয় শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

 

 

আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উক্ত ঘটনায় দায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মেহেদী হাসান শাওনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে।

প্রসঙ্গত, পুরান ঢাকার গেন্ডারিয়ার ধুপখোলা বাজারে তিতাসের গ্যাসের লাইন মেরামতের সময় বিস্ফোরণের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন দগ্ধ হয়েছিলেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোর ৫ টা ৫০ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার দিন কাঁচাবাজার করতে গিয়েছিলেন শাওন। বাজার করা শেষে বাসায় ফেরার সময় এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় শাওনসহ আরও আট জন দগ্ধ হন।

আরও পড়ুন: রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ১০

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর