বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

দ্বিতীয় দফা শুল্ক বৈঠক আজ শুরু, চলবে শুক্রবার পর্যন্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


ঢাকা: পারস্পরিক শুল্ক সংক্রান্ত দ্বিতীয় দফা আলোচনায় আজ বুধবার (০৯ জুলাই) বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)। আগামী শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত এ আলোচনা চলবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে চিঠি পাঠানোর পর আলোচনা পুনরায় শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ওয়াশিংটন ডিসিতে সরাসরি উপস্থিত থাকবেন। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন।

এছাড়া আলোচনায় যোগ দিতে বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত বাণিজ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন।

বাংলাদেশ আশা করছে, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে দ্রুত একটি চুক্তি সম্পাদন করা সম্ভব হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে, যা প্রাথমিকভাবে প্রস্তাবিত ৩৭ শতাংশের চেয়ে সামান্য কম। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ইতোমধ্যেই বাংলাদেশের রফতনিকারকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ভিয়েতনামের মতো প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশ আরও সুবিধাজনক শর্তের দাবিদার। ভিয়েতনামের ওপর সম্প্রতি ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের  ঘোষিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সীমা আর পেছাবে না বলে গতকাল মঙ্গলবার (৮ জুলাই) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ১ আগস্ট থেকেই এসব শুল্ক পরিশোধ করা বাধ্যতামূলক হবে এবং কোনো ধরনের ছাড় বা সময়সীমা বৃদ্ধির সুযোগ থাকবে না।

ওই  পোস্টে তিনি বলেন, গতকাল যেসব দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আজ, আগামীকাল ও সামনের কিছুদিনেও যেসব চিঠি পাঠানো হবে, সবগুলোতে পরিষ্কার বলা আছে—শুল্ক সংগ্রহ শুরু হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে। এই তারিখে কোনো পরিবর্তন আসেনি এবং আসবেও না। অর্থাৎ, ১ আগস্ট থেকেই সব অর্থ পরিশোধযোগ্য হয়ে যাবে। কোনো ধরনের সময় বাড়ানো হবে না।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর