কুষ্টিয়া প্রতিনিধি ::
মেয়ের সম্পত্তি দখল করতে মরিয়া বাবার নির্যাতনেই অতিষ্ঠ মেয়ে ফারিহা জালাল জেমি (২৪)। কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.কে.এম.জালাল উদ্দিন ও তার প্রথম স্ত্রী প্রফেসর হাসিনা বেগম এর একমাত্র মেয়ে ফারিহা জালাল জেমি। বর্তমানে তিনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
মা মারা যাওয়ার দুই বছর পর বাবা বিয়ে করেন। বিয়ের কিছু দিন আগে জেমির মায়ের পেনশনের টাকা পুরোপুরি আত্মসাতের পর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মেয়ের কাছ থেকে জমি লিখে নেন। বিয়ের কিছুদিন পর থেকেই প্রথম পক্ষের মেয়ে ফারিহা জালাল জেমির সাথে সে সব রকম যোগাযোগ বন্ধ করে। সৎ মায়ের উসকানিতে জেমির ওপর বাবার অত্যাচার ও নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকে।
নির্যাতন সইতে না পেরে অনেক বার আত্মহত্যার চেষ্টা করেন জেমি। মেয়ের মাসিক খরচ, বা অন্যান্য সব রকম খরচ সে বন্ধ করে দিয়ে ক্ষান্ত হননি, তিনি সাথে জেমির মা- মেয়েকে (জেমিকে) রেজিস্ট্রি করে দেওয়া বাড়ি অন্যায়ভাবে দখলের জন্য বিভিন্ন কাজ ও ফন্দি করে যাচ্ছেন। তার মেয়েকে হুমকি দিচ্ছে তার হাত পা ভেঙে দেবে, তার বাসা মাস্তান দিয়ে দখল নেবে, তিনি ও তার দ্বিতীয় স্ত্রী মিলে তার মেয়ের (জেমি’র)বাসায় মেয়ের অনুপস্থিতিতে শাবল দিয়ে তালা ভেঙে দিয়েছেন।
এছাড়াও শাবল দিয়ে একটি গেইটের তালা ভাঙতে না পেরে বাঁকা করে ফেলেছেন, যেন তালা না দেওয়া যায়। ভাড়াটিয়াদেরকেও অন্যায়ভাবে আগামী এক মাসের মধ্যে বাসা ছেড়ে দিতে বলেছেন।
উল্লেখ্য, প্রফেসর এ.কে.এম.জালাল উদ্দিন তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে ৬ মাস প্রথম স্ত্রীর পেনশন নিয়েছেন যেটার বৈধ মালিক ছিলেন তার মেয়ে। সে তার উপাধ্যক্ষ ক্ষমতার জোরে অন্যায়ভাবে এসব করছেন।