সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন অ্যান্তোনিও গুতেরেস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩২২ সময় দেখুন
দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন অ্যান্তোনিও গুতেরেস


আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের মহাসচিব হিসেবে আরও এক মেয়াদে দায়িত্ব পালনের জন্য অ্যান্তোনিও গুতেরেসকে ভোট দিয়েছে সংস্থাটির নিরাপত্তা পরিষদ। ৭২ বছর বয়েসি পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রী ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনে অ্যান্তোনিও গুতেরেস অবশ্য কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছেন না। কেননা এবার এ পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে ১০ জন আগ্রহ দেখালেও তাদের কেউই কোনো সদস্য দেশের মনোনীত প্রার্থী নন।

মঙ্গলবার (৮ জুন) নিরাপত্তা পরিষদের এক বদ্ধদ্বার অধিবেশনে সদস্যরা অ্যান্তোনিও গুতেরেসকে আরও এক মেয়াদে জাতিসংঘের মহাসচিব নিয়োগের সুপারিশ করেন। এ সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদ বরাবর করা হয়।

জাতিসংঘে এস্টোনিয়ার স্থায়ী রাষ্ট্রদূত সভেন জুর্গেনসন এক বিবৃতিতে এ তথ্য জানান। নিরাপত্তা পরিষদের এ সুপারিশের পর সাধারণ পরিষদের অনুমোদন এখন অনেকটাই আনুষ্ঠানিকতা পর্যায়ের।

পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও গুতেরেস ২০১৭ সালের ১ জানুয়ারি সাবেক মহাসচিব বান কি মুনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। গুতেরেস এ সংস্থার নবম মহাসচিব। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত অ্যান্তোনিও গুতেরেস পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। তার জন্ম ১৯৪৯ সালের ৩০ এপ্রিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom