বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

দ্বি-রাষ্ট্র সমাধান না মানলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৪৮ সময় দেখুন
দ্বি-রাষ্ট্র সমাধান না মানলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক

দুই রাষ্ট্র সমাধান মেনে না নিলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার না দিয়ে এই ধরনের সম্পর্ক স্বাভাবিককরণ সীমিত সুবিধা দেবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এসব কথা বলেছেন।

সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় রিয়াদ সফর করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন। বৃহস্পতিবার (৮ জুন) বৈঠক শেষে ব্লিনকেন ও ফয়সাল একটি সংবাদ সম্মেলন করেন। এসময় রিয়াদের এমন অবস্থানের কথা জানান ফয়সাল।

প্রিন্স ফয়সাল বলেন, প্রতিবেশী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ এ অঞ্চলের স্বার্থে প্রয়োজন। সম্পর্ক স্বাভাবিক হলে সবার জন্যই উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। কিন্তু ফিলিস্তিনি জনগণের জন্য শান্তির পথ খুঁজে না পেলে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা না করে, যে কোনো স্বাভাবিককরণে সীমিত সুবিধা পাওয়া যাবে।

ব্লিনকেনের সঙ্গে যৌথ ওই সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বলেন, অতএব, আমি মনে করি ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার দেওয়ার একটি পথ খুঁজে বের করার জন্য দ্বি-রাষ্ট্র সমাধান খোঁজার দিকে আমাদের মনোনিবেশ করা উচিত। এবং আমি মনে করি এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রেরও একই দৃষ্টিভঙ্গি রয়েছে। এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এমন এক সময় সৌদি আরব সফর করছেন যখন সাত বছর পর রিয়াদে ইরানি দূতাবাস ফের চালু করা হয়েছে। মূলত এই অঞ্চলে ইরানের প্রভাব খর্ব করে ইসরাইলকে সুরক্ষা দিতে তেলআবিব ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর