মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের নিরাপদ ও বৈধ উপায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৬ খেলতে খেলতে শেখার আনন্দ, শিক্ষার্থীদের দক্ষতা যাচাই প্রতিমন্ত্রীর চীনে পাঁচ বাংলাদেশি পুলিশের হাতে আটক সিএমপি বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ ০১(এক) জন পেশাদার চোর গ্রেফতার। Udta Teer Box Office Day 3: Ayushmann Khurrana-Sara Ali Khan Film Beats Expectations With Rs 19.45 Crore | Bollywood News ‘I don’t think we can reveal on live TV’: Shadab Khan on chat with Haris Rauf | Cricket News ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬ দীর্ঘ ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু

নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার শাখার ব্যতিক্রমী উদ্যোগ! আম পরিবহনে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪২৯ সময় দেখুন
নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার শাখার ব্যতিক্রমী উদ্যোগ! আম পরিবহনে

নয়ন বাবু, নওগাঁ : আমের বানিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহার উপজেলা হতে দেশের বিভিন্ন এলাকায় আম পরিবহনকারী যানবাহন জীবাণু মুক্ত করতে এবং বাজারে যানজোট এড়াতে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার সাপাহার শাখা নানা উদ্যোগ গ্রহন করেছে।

নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার শাখার সভাপতি মহরম হোসেন করোনা ভাইরাস প্রতিরোধে যানবাহনে জীবাণুনাশক স্প্রে, হান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করে যাচ্ছেন। মহামারীর প্রথম থেকেই মহরম হোসেন অসহায়, দরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আসছেন।

আম ক্রয়ের জন্য সাপাহারে আসা ট্রাক সহ সকল প্রকার যানবাহন করোনা ভাইরাস মুক্ত রাখা ও সংক্রমন রোধে জীবাণু নাশক স্প্রে, স্যাভলন মিশ্রিত পানি দিয়ে যানবাহন পরিস্কার করা হয় নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার শাখার সভাপতি মহরম হোসেন এর নির্দেশে।

জানা গেছে, মৌসুম শুরু থেকে এ উপজেলায় দেশের বিভিন্ন এলাকা হতে আম বেচা-কেনার জন্য আসতে শুরু করে ক্রেতা-বিক্রেতা ও বেপারীরা। এ উপজেলা সহ আসেপাশের কয়েকটি উপজেলায় উৎপাদিত আম বেচা-কেনার জন্য নওগাঁ জেলার সর্ববৃহৎ আমের হাট সাপাহার বাজারে আসে তারা। এতে আম পরিবহনে যুক্ত হয় ছোট বড় বিভিন্ন প্রকার পরিবহন। যার ফলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো চলে যায় আম পরিবহনকারী বিভিন্ন পরিবহনের দখলে। যাতে করে উপজেলা সদরের প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে সৃস্টি হয় দীর্ঘ যানজোট।

যানজোট নিরসনে প্রতিবারের মতো এবার মহরম হোসেন এর নির্দেশে মৌসুমের শুরু থেকে নানা উদ্যোগ গ্রহন করে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার শাখা।
ট্রাক, ট্যাংকলড়ি ও কভার্টভ্যান রাখার জন্য অস্থায়ী টার্মিনাল স্থাপন করা হয় উপজেলা সদর হতে প্রায় দেড় কিলোমিটার দূরে দিবর ব্রীজ মোড়ে।

মহরম হোসেন এর এমন সেবামূলক উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সূধীজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর