মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

নওগাঁ সাপাহা‌রে ৬০ টি গৃহ ও ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার পাঁকা বাড়ী ও দলিল”

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪১৪ সময় দেখুন
নওগাঁ সাপাহা‌রে  ৬০ টি গৃহ ও ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার পাঁকা বাড়ী ও দলিল”

জুল‌ফিকার আলী (সম্রাট) ষ্টাফ রি‌পোর্টারঃ
“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই স্লোগান কে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পুনর্বাসন কার্মসূচীর আওতায় ঘর হস্তান্তর কর্মসূচী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে ২য় ধাপে ৬০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে সাপাহার উপজেলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল‌্যাহ আল মামুন এতে সভাপতিত্ব করেন।

উ‌দ্বোধ‌নী সভায় মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পূর্ব মহু‌র্তে ভি‌ডিও কনফা‌রে‌ন্সে যুক্ত হ‌য়ে আ‌লোচনা রা‌খেন গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় খাদ‌্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম,পি নওগাঁ ৪৬-১।

ভিডিও কনফারেন্সে বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যখন এই মানুষগুলো এই ঘরে থাকবে তখন আমার বাবা-মার আত্মা শান্তি পাবে। লাখো শহীদের আত্মা শান্তি পাবে। কারণ এসব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।
ঘর পেয়ে গৃহহীনদের দুঃখ ঘুচবে এবং তাদের মাথা গোঁজার ঠিকানা পাবে তারা!

এ সময় সাপাহার উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা ভাইস চেযারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল বারী শাহ চৌধুরী (বাবু) সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসারবৃন্দ, ই‌লে‌ক্ট্রিক,অনলাইন,প্রেস মি‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ, সকল চেয়ারম্যানবৃন্দ, সুধীজন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হো‌সেন।

উক্ত কর্মসূচীতে উপজেলায় প্রথম ধাপে ১২০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছিল। চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে ৬০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।
প্রতিটি বাড়িতে এক লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে দুটি শোবার ঘর, একটি রান্নাঘর, সংযুক্ত টয়লেট-বাথরুম ও একটি বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দিয়ে এসব ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরবাড়িতে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের জন্য অসংখ‌্য দরজা ও জানালা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর