বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৫৩ নোয়াখালীর হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‘সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’ Koffee With Karan 9: Janhvi Kapoor, Varun Dhawan Shoot Episode; Arjun Kapoor Makes A Cameo? | Exclusive | Bollywood News Ex-Pakistan batter calls India ‘arrogant’ as he defends Mohsin Naqvi after Asia Cup trophy row | Cricket News ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬

‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২১৩ সময় দেখুন
‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘আমি হব সকাল বেলার পাখি: নজরুল বর্ষ উপলক্ষে’ আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সমাজে কে এগিয়ে আছে আর কে পিছিয়ে আছে, তা চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ যিনি নিতে পারেন, তিনিই প্রকৃত রাষ্ট্রনায়ক। রাজনীতিবিদের গণ্ডি পেরিয়ে তিনি পৌঁছে যান রাষ্ট্রনায়কের উচ্চতায়। বাংলাদেশে তেমনই এক রাষ্ট্রনায়কের আবির্ভাব ঘটেছিল, যিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার সিপাহসালার হিসেবে সিগন্যাল বাঁশি বাজিয়ে যেমন তিনি জাতিকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, তেমনই রাষ্ট্র ক্ষমতায় এসে শিশুদের সার্বিক বিকাশে দূরদর্শী পদক্ষেপ নিয়েছিলেন।’

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান অনুধাবন করেছিলেন, শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই তিনি বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুঁড়ি’র মতো জনপ্রিয় শিশু কিশোর প্রতিযোগিতা চালু করেছিলেন। সেই প্ল্যাটফর্ম থেকে আজকের বহু প্রখ্যাত শিল্পী ও অভিনয়শিল্পী তৈরি হয়েছেন।”

রিজভী বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিঃসন্দেহে বহু উঁচু কবি। তবে শিশুতোষ সাহিত্য ও শিশু কিশোরদের মনন গঠনে কাজী নজরুল ইসলামের অবদান অনন্য ও অতুলনীয়। ‘প্রজাপতি প্রজাপতি’, ‘খাদু দাদু’, ‘খুকী ও কাঠবিড়ালী’ কিংবা ‘আমি হব সকাল বেলার পাখি’র মতো সৃষ্টিগুলোর মাধ্যমে নজরুল শিশুদের মনের গভীরে প্রবেশ করেছিলেন। তিনি তরুণ প্রজন্মকে শৃঙ্খল ভেঙে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন।”

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হৃদয়েও কবিদের মতোই এক সূক্ষ্ম ও কাব্যিক মন ছিল। সে কারণেই তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে, নজরুলকে বাদ দিয়ে এ দেশের সংস্কৃতি অসম্পূর্ণ। তিনি জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে উপযুক্ত ও খাঁটি রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সম্মানিত করেছিলেন।’

বর্তমান সামাজিক প্রেক্ষাপটের কথা টেনে রিজভী বলেন, ‘আজ সমাজে মাদকের ভয়াল থাবা ও অপরাধ প্রবণতা ছড়িয়ে পড়ছে। সম্প্রতি রংপুরে এক সরকারি শিক্ষকের পরিবারের সদস্যরা মাদকের বলি হয়েছেন, এমন নৃশংসতা সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এসব অপরাধ ও অবক্ষয় থেকে শিশু কিশোর এবং যুবসমাজকে রক্ষা করতে হলে নজরুলচর্চা বাড়াতে হবে।’

নজরুলের গান, কবিতা ও জীবনদর্শন আমাদের মনকে পরিশুদ্ধ করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় বলেও উল্লেখ করেন রিজভী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর