শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপি প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপি প্রকাশ


জাককানইবি করেসপন্ডেন্ট

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিভিন্ন ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুদের আবেদন শুরু হবে আগামী ১২ ডিসেম্বর থেকে, যা চলবে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ মার্ক এবং কোটায় ন্যূনতম ২৮ মার্ক প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানে প্রাপ্ত জিপিএ-তে ৩০ নম্বর (এসএসসি/সমমান পরীক্ষা × ২.৪=১২ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ×৩.৬=১৮) যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয় মোট জিপিএ ন্যূনতম ৮.০০ (বিজ্ঞান শাখা), ন্যূনতম ৬.০০ (মানবিক শাখা) এবং ন্যূনতম ৬.৫ (বাণিজ্য বিভাগ) থাকতে হবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ ও ২০১৮ সালের এসএসসি/সমমান এবং ১০১৯ ও ২০২০ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা ইন কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে।

প্রতিটি ইউনিটের আবেদন ফি ধরা হয়েছে ৪০০ টাকা (চার্জ ব্যতীত)। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইন মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, ইউক্যাশ) ও সোনালি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

উল্লেখ্য, এবছর ছয়টি অনুষদের অধীনে ২৩টি বিভাগে মোট ১০৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া প্রস্তাবিত ‘মার্কেটিং’ বিভাগে আসন সংখ্যা থাকবে ৩০টি।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর