মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বাংলাদেশে মানুষ স্বস্তি ও শান্তির ঈদ করবে: সারজিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১০৪ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ২২:১৫ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ২২:১৭

পঞ্চগড়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে মানুষ স্বস্তি ও শান্তির ঈদ করবে। একই সঙ্গে আওয়ামী লীগের নেরিটিভ ও মডিফাইড কালচারে যে সকল রাজনৈতিক দল মামলা হামলার ভয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে পারত না। তারা প্রথম বারের মত ১৬ বছর পর স্বস্তির সঙ্গে শান্তির ঈদ করবে।

রোববার (৩০ মার্চ) জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড়ের আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে এ কথা বলেন সারজিস।

সারজিস বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটা শেখ হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়েছিল। নতুন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ ফিরিয়ে আনা। তাহলে আমরা আমাদের আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা বিশ্বাস করি সেই সূচনা জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য দলগুলোর সহযোগিতায় পঞ্চগড় জেলা থেকে শুরু হবে।

এর আগে শুভেচ্ছা বক্তব্যে দল-মত নির্বিশেষে একসঙ্গে থেকে সবাইকে আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাইকে ঐক্য থাকার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ।

সারাবাংলা/এইচআই

এনসিপি
জাতীয় নাগরিক পার্টি
পঞ্চগড়
সারজিস আলম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর