মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাংলাদেশ ন্যাপ’র অভিনন্দন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২১৪ সময় দেখুন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাংলাদেশ ন্যাপ’র অভিনন্দন

জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত
হওয়ায় দেশের প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক অভিন্দন বার্তায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া অভিনন্দন বার্তায় নতুন রাষ্ট্রপতির সার্বিক সফলতা ও সুস্থাস্থ্য কামনা করেন।

তারা বলেন, রাষ্ট্রের অভিভাবক হিসাবে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, পতাকা-মানিচত্র রক্ষা নতুন রাষ্ট্রপতি তার সর্বোচ্চ যোগ্যতা কাজে লাগাবেন আশাবাদ প্রকাশ করছি। আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ন্যায় ভিত্তি রাষ্ট্র প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে জনগনের প্রত্যাশা পুরুণ করবেন বলে আশা রাখি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর