বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

নবমীতে নস্টালজিক, বাজিমাত করবে ঠাকুমা-দিদিমার হেঁশেল থেকে আমোদী পোলাও, রইল রেসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ সময় দেখুন
নবমীতে নস্টালজিক, বাজিমাত করবে ঠাকুমা-দিদিমার হেঁশেল থেকে আমোদী পোলাও, রইল রেসিপি


জন্মদিন হোক কী পুজো, বিয়ে হোক কী অন্নপ্রাশন! রবিবারের ভোজ হোক কী হঠাৎ একটু ভাল কিছু খাওয়ার ইচ্ছে! সবেতেই স্বমহিমায় বিরাজমান পোলাও মহাশয়! বাঙালি মানেই পোলাও! পোলাও মানেই বাঙালি! আর নবমীতে পোলাও খাবে বা, এমন বাঙালি দূরবীন দিয়ে খুঁজতে হবে! এ’বছর নবমীর জন্য রইল পুরনো দিনের জিভে-জল আনা আমোদী পোলাও-এর রেসিপি।  বানানো   সহজ! উপাদানও সাধারণ!

লাগবে বাসমতী চাল: ৩০০ গ্রাম, গাজর: ১টি, বিনস: ১০০ গ্রাম, মটরশুঁটি: ১০০ গ্রাম, স্বাদমতো নুন, লঙ্কা: ৪-৫টা, পেঁয়াজকুচি: ১টি, ঘি: ১ কাপ, আখরোট: ৫০ গ্রাম, আপেল: ১টা (কুচনো), জিরে: ১ চা চামচ

প্যনে ঘি গরম করে জিরে ফোড়ন দিন। পেঁয়াজকুচি দিয়ে, হালকা ভাজা ভাজা হলে সব সবজি ও চাল মেশান। কিছুক্ষণ নাড়াচাড়া করে, ৩ কাপ জল দিন। চাল সেদ্ধ হয়ে জল মরে গেলে, আখরোট কুচি আর আপেলের টুকরো ছড়িয়ে সার্ভ করুন।

Published by:Rukmini Mazumder

First published:

Tags: Durga Puja 2022, Puja Recipes 2022



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর