শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

নবম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৭০ সময় দেখুন
নবম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন শুরু


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নবম শ্রেণিতে শিক্ষার্থীদের নাম নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এবারের নিবন্ধন হবে অনলাইনে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনপত্র পূরণ ও টাকা জমা দেওয়া যাবে।

নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত এক নির্দেশনায় সোমবার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য জানায়।

ওই নির্দেশনায় বলা হয়, ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

সেখানে আরও বলা হয়, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। ‘সোনালী সেবা’র মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে— এর দায়-দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলেও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়।

সারাবাংলা/টিএস/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর