শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে 103-run hammering: CSK hand MI their biggest IPL defeat as Sanju Samson, spinners lead rout | Cricket News Yami Gautam Learnt Quran For Haq, Reveals Director; Avinash Tiwary Says Marriage Deadline Is 2026-End | Bollywood News প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ IPL 2026: ‘He’s in my pocket’- Jadeja on his cheeky celebration after dismissing Pooran | Cricket News দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নরসিংদীতে ৭ বছরের শিশু ধর্ষণ; ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৬ সময় দেখুন
নরসিংদীতে ৭ বছরের শিশু ধর্ষণ; ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ


নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ৭ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক আবুল কালাম (৪০)-কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার বালুসাইর গ্রামে ঘটে এ ঘটনাটি।

ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। অপরদিকে অভিযুক্ত আবুল কালাম একই এলাকার মৃত হালিম মাষ্টারের ছেলে।

ভুক্তভোগী স্বজনরা জানান, সকালে শিশুটি বিদ্যালয়ে যান, বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে আবুল কালাম তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির ডাকচিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষক আবুল কালামকে আটক করে। এসময় সে তার ভুল শিকার করে বলেন,ক আমাকে ক্ষমা করে দিন।’ এঘটনায় উত্তেজিত জনতা ধর্ষক আবুল কালামের বাড়ি ঘর ভাঙচুর করে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা

ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করে। এ ঘটনায় স্বজনরা ধর্ষণের বিচার দাবী করে একটি মিছিল বের করে। মিছিলে ধর্ষক আবুল কারামের ফাঁসির দাবি করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে আবুল কালাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউনি/শাহোরা/



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom