বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নাইজেরিয়ায় মসজিদে বিস্ফোরণ, নামাজরত ৭ মুসল্লি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ সময় দেখুন
নাইজেরিয়ায় মসজিদে বিস্ফোরণ, নামাজরত ৭ মুসল্লি নিহত


নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে একটি মসজিদেচ বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নামাজরত অবস্থায় নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার নামাজের সময় বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটে বলে সংবাদসংস্থা এএফপি’র বরাতে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে কোনো সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় মিলিশিয়া নেতা বাবাকুরা কোলোর মতে, এটি একটি বোমা হামলা বলে সন্দেহ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শহরের গামবোরু বাজার এলাকার একটি ভিড়পূর্ণ মসজিদের ভেতরে বিস্ফোরণটি ঘটে, যখন মুসল্লিরা সন্ধ্যার নামাজে অংশ নিচ্ছিলেন।

মসজিদের এক নেতা মালাম আবুনা ইউসুফ নিহতের সংখ্যা আট বলে দাবি করেছেন, তবে সরকারি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। বাবাকুরা কোলোর ভাষ্যমতে, নিহতের সংখ্যা সাত।

কোলোর দাবি, বোমাটি মসজিদের ভেতরে রাখা হয়েছিল এবং নামাজের মাঝামাঝি সময়ে বিস্ফোরিত হয়। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী একে আত্মঘাতী হামলা বলেও বর্ণনা করেছেন।

বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি দীর্ঘদিন ধরে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও তাদের শাখা আইএসডব্লিউএপির বিদ্রোহের কেন্দ্র হিসেবে পরিচিত। যদিও সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি। ২০০৯ সালে বর্নো রাজ্যে বোকো হারাম তাদের বিদ্রোহ শুরু করে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে।

এর আগে মাইদুগুরিতে মসজিদ ও জনবহুল স্থানে আত্মঘাতী হামলা এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে হামলা চালিয়েছে জঙ্গিরা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় চলমান এই বিদ্রোহে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর