বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নাইজেরিয়ার স্কুলে অস্ত্রধারীদের হামলা, ১৪০ শিক্ষার্থী নিখোঁজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
নাইজেরিয়ার স্কুলে অস্ত্রধারীদের হামলা, ১৪০ শিক্ষার্থী নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার একটি আবাসিক স্কুলে অস্ত্রধারী ব্যক্তিদের অভিযানের পর ১৪০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। সোমবার (৫ জুলাই) দেশটির কদুনা রাজ্যে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর আলজাজিরা।

গত বছরের ডিসেম্বর থেকে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলের এটি দশম গণশিক্ষার্থী অপহরণের ঘটনা। কর্তৃপক্ষের দাবি, দস্যুরা মুক্তিপণ হিসেবে অর্থ আদায় করার জন্য এসব শিক্ষার্থীদের অপহরণ করে।

পুলিশ জানিয়েছে, কাদুনা রাজ্যের দক্ষিণে বেথেল ব্যাপটিস্ট উচ্চ বিদ্যালয়ে সারারাত হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের পরাজিত করে শিক্ষার্থীদের আবসিক হলে প্রবেশ করে বন্দুকধারীরা। এরপর সেখান থেকে শিক্ষার্থীদের অপহরণ করে পাশের বনে নিয়ে যায়। কত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করেছে তা নির্দিষ্ট নয়। তবে সেই সংখ্যা অনেক। তবে অভিযান চালিয়ে একজন শিক্ষিকাসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন রেভারেন্ড জন হায়াব সংবাদ সংস্থা রয়টার্স’কে জানায়, এ সময় প্রায় ২৫ জন শিক্ষার্থী পালাতে সক্ষম হয়েছিল।

তিনি আরও বলেন, এ সময় প্রায় ১৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। তারা সবাই হলে বসে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে তার ১৭ বছরের ছেলেও ছিল, যে পালাতে সক্ষম হয়েছিল। এছাড়াও হাসনা মার্কাস নামের এক অভিভাবক জানিয়েছেন, তার মেয়েও নিখোঁজ রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা পুলিশকে জানান, বন্দুকধারীরা হামলা চালানোর পর বিদ্যালয়টি অবরুদ্ধ করে রাখে। গত রোববার (৪ জুলাই) স্থানীয় সময় রাত ১১টা থেকে পরদিন সোমবার (৫ জুলাই) ভোর ৪টার মধ্যে এসব ঘটনা ঘটে।

এমমানুয়েল পল নামের বিদ্যালয়টির শিক্ষক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অপহরণকারীরা ১৪০ জন শিক্ষার্থীকে নিয়ে গেছে। শুধুমাত্র ২৫ জন পালাতে পেরেছিল। আমরা এখন পর্যন্ত জানি না তাদের কোথায় নেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর