বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

নারদমুনির পুজোয় মেতে উঠেছেন সকলে! কারণ জানলে অবাক হবেনbankura people started worshipping naradmuni for this offbeat reason

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ সময় দেখুন


Last Updated:

Naradmuni Puja: বাঁকুড়ায় রয়েছে নারদ পুজোর ইতিহাস। এই ইতিহাস আপনাকে অবাক করবে

X

নারদ

নারদ পুজো

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: নারদ পুজো হচ্ছে বাঁকুড়ায়। নারদ মুনি দেবতাদের কাছে গ্রামবাসীর বার্তা পৌঁছে দেবেন, গ্রামে কাটবে বেকারত্ব, এমনটাই মনে করছেন গ্রামবাসীরা। এলাকাবাসীর দাবি পুজো করার পর থেকে হয়েছে গ্রামের শ্রীবৃদ্ধি। বার্তাবাহক নারদ। দেব দেবতাদের কাছে বার্তা বহন করে নিয়ে যান তিনি।

গ্রামের সকলের মঙ্গল এবং সকলের বার্তা ভগবানের কাছে পৌঁছে দেওয়ার কথা ভেবেই প্রায় আট বছর আগে গ্রামে শুরু হয় নারদপুজো। বাঁকুড়া জেলার খেঁড়োশোল গ্রামে এই পুজো হচ্ছে। পুরোহিত গুরুদাস মুখোপাধ্যায় জানান, নারদ উৎসবের মাধ্যমে আমাদের গ্রাম যাতে একটা “ডায়নামিক গ্রাম” হয়ে উঠতে পারি, সেটাই আমরা আশা রাখছি।”

আরও পড়ুন : মৌনী অমাবস্যা কবে? নতুন বছরের প্রথম অমাবস্যাই বা কবে? জানুন মাঘী অমানিশার দিনক্ষণ ও তিথি

প্রায় চার দিন ধরে চলে নারদ পুজো। থাকে নানাবিধ অনুষ্ঠান। গ্রামবাসীরা সকলে মিলে পুজোয় অংশগ্রহণ করেন। সেই ছবিই ধরা পড়ল। নারদ পুজোয় মেতেছেন সাধারণ মানুষ। বাঁকুড়ায় নারদ পুজোর একটি ইতিহাস রয়েছে। বাঁকুড়ার কাঞ্চনপুর গ্রামে ১৩ থেকে ১৪ বছর আগে শুরু হয়েছিল নারদ পুজো। বেকারত্ব কাটাতেই এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিয়েছিলেন একদল বেকার যুবক। এরপর সেই নারদ পুজো শুরু হয় কদমঘাটির রতনপুর গ্রামে এবং খেঁড়োশোল গ্রামে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

নারদ পুজোর পরই সার্বিক শ্রীবৃদ্ধি এবং চাকরির মুখ দেখেছে একাধিক যুবক-যুবতী। এই একই বিশ্বাস নিয়ে আবারও এই বছর জাঁক জমক সহকারে শুরু হল নারদ পুজো।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর