বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

নারীবিষয়ক মন্ত্রণালয়ে আফগান নারীদেরই ঢোকা বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৬ সময় দেখুন
নারীবিষয়ক মন্ত্রণালয়ে আফগান নারীদেরই ঢোকা বন্ধ


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: রোজকার রুটিন অনুযায়ী প্রস্তুত হয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাবুলের নারীবিষয়ক মন্ত্রণালয়ে গিয়েছিলেন এর নারী কর্মীরা। কিন্তু সেখানে পৌঁছে এদিন বাধার মুখে পড়তে হয় তাদের। কোনো নারী কর্মীকেই ভেতরে যেতে দেয়নি তালেবান।

রাশিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা স্পুটনিক নিউজ এক আফগান কর্মীর বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয়ের চার নারী কর্মীকে ভেতরে যেতে বাধা দেন এক তালেবান যোদ্ধা। তবে পুরুষ কর্মীদের ঠিকই ঢুকতে দেওয়া হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ের কাছে বিক্ষোভ করতে চান ওই নারীরা।

পশ্চিমা বাহিনী প্রত্যাহার প্রক্রিয়া চলার মধ্যেই গত ১৫ আগস্ট একপ্রকার বিনাবাধায় কাবুল দখল করে তালেবান বিদ্রোহীরা। এতে পতন ঘটে প্রায় দুই দশক আফগানিস্তান শাসন করা পশ্চিমাসমর্থিত সরকারের। তালেবান ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে অনেকেই উদ্বেগ জানিয়েছেন, দেশটিতে ব্যাপকহারে মানবাধিকার, বিশেষ করে নারীদের অধিকার লঙ্ঘিত হতে পারে।

তবে তালেবান প্রতিশ্রুতি দিয়েছে, তারা শরিয়া আইনের মধ্যে নারীদের প্রাপ্য সম্মান ও সুবিধা নিশ্চিত করবে। এছাড়া পর্দা মেনে নারীরা কাজেও যোগ দিতে পারবে। তবে তাতে আশ্বস্ত হতে পারছে না বিভিন্ন মহল। তাদের আশঙ্কা, তালেবানের আগের শাসনামলের মতো এবারও নারীদের কাজকর্মে বাধা দেওয়া হতে পারে।

সম্প্রতি কাবুলে নতুন সরকার ঘোষণা করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে এতে ঠাঁই হয়নি কোনো নারীর। অবশ্য আগেই এমন ইঙ্গিত দিয়ে রেখেছিল তালেবান। কিছুদিন আগে গোষ্ঠীর মুখপাত্র সৈয়দ জেকরুল্লাহ হাশিমি টোলো নিউজকে বলেছিলেন, নারীরা মন্ত্রণালয়ের কাজ সামলাতে পারবেন না। তারা এই ভার বহনে অক্ষম বলে মনে করছেন তিনি। এমনকি, নারীরা সমাজের অর্ধেক- এটিও মানতে চাননি তালেবান মুখপাত্র।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom