জেসন স্ট্যাথাম, ব্রুস উইলিস বা জেফ বেজোসের মতো খ্যাতিমান ব্যক্তিদের মিল কোথায়, বলুন তো? এঁরা সবাই নিজ নিজ স্থানে সফল। স্ট্যাথাম ও উইলিস দুজনেই হলিউড সুপারস্টার, অন্যদিকে আমাজনের প্রতিষ্ঠাতা বেজোস বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। তিনজনের মধ্যে আরও একটি ব্যাপারে মিল রয়েছে। তিনজনই টাক মাথার ব্যক্তি। চুলের স্বল্পতা কোনওভাবেই আকর্ষণহীনতা বা পৌরুষের সংকটের প্রতীক নয় এই তিন ব্যক্তিত্বকে দেখলে তা বেশ স্পষ্টই বোঝা যায় এ বিষয়ে সন্দেহ নেই।