#মুম্বই: আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ‘হার সার্কেল’ মাধ্যমটি চালু করলেন রিলায়েন্স (Reliance) ফাউন্ডেশনের নীতা মুকেশ আম্বানি (Nita Mukesh Ambani)। নতুন এই উদ্যোগের লক্ষ্য, আধুনিক, ডিজিটাল টেকনলজি দিয়ে আজকেের নারীর ক্ষমতায়নের উৎসাহকে আরও খানিকটা উস্কে দেওয়া। আপাতত ভারতীয় মহিলাদের জন্য সূচনা করা হলেও বিদেশেের মহিলাদের জন্যেও আগামীদিনে এই পরিষেবা চালু হবে।
“যখন মহিলারা মহিলাদের ওপর আস্থা রাখেন, অবিশ্বাস্য কিছু ঘটে!” শুধুমাত্র মেয়েদের জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মের সূচনা করে বললেন রিলায়েন্সের অন্যতম কর্ণধার নীতা মুকেশ অম্বানি। তিনি আরও বলেন, “আমরা রিলায়েন্স ফাউন্ডেশনের মহিলারা এই প্রয়াসে একযোগে কাজ করেছি। আমাদের সম্মিলিত প্রয়াস প্রমাণ করে দেখিয়ে দিয়েছে আমাদের শক্তি। শেষ পর্যন্ত আমাদের লড়াই এবং জয় একে অপরের সঙ্গে মিলে গিয়েছে।”
মহিলাদের জন্য তৈরী অনলাইন মাধ্যমটি একটি ডেস্কটপ এবং মোবাইল-ফ্রেন্ডলি ওয়েবসাইট হিসেবে লঞ্চ করা হয়েছে। ‘গুগল প্লে স্টোর’ এবং ‘মাই জিও’ অ্যাপ স্টোরটিতে একটি ফ্রি অ্যাপ হিসাবে পাওয়া যাবে ‘হার সার্কেল’।
মহিলাদের সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তু ও তথ্য সরবরাহের জন্য ওয়ান-স্টপ ডেস্টিনেশন হিসাবে ডিজাইন করা হয়েছে এই প্ল্যাটফর্মটি। সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে মহিলাদের একে অপরের সঙ্গে সংযুক্ত করবে এই ডিজিটাল মাধ্যমটি। ইউজারদের স্বাস্থ্য, সুস্থতা, অর্থ, কাজ, ব্যক্তিত্ব বিকাশ, সৌন্দর্য, বিনোদন, সৃজনশীল স্ব-প্রকাশ এবং আরও অনেক কিছুতে ভিডিও, নিবন্ধ এবং অন্যান্য বিষয়ে সংযুক্ত করবে এই একটিমাত্র ‘বৃত্ত’। এমনিই দাবি করলেন নীতা আম্বানি।