বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নারী সমাবেশে তালেবানের হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
নারী সমাবেশে তালেবানের হামলা


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা তালেবান দখল করে নেওয়ার পর থেকেই রাজধানী কাবুল এবং হেরাত প্রদেশে সমাবেত হতে শুরু করেছেন নারী অধিকার আন্দোলনের কর্মীরা।

শনিবার (৪ সেপ্টেম্বর) কাবুলে নারীদের কাজে যাওয়ার অধিকার এবং সরকারে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে আয়োজিত এক সমাবেশ পণ্ড করতে দফায় দফায় হামলা চালিয়েছে ক্ষমতাসীন তালেবান জঙ্গিগোষ্ঠী।

সমাবেশে অংশ নেওয়া কয়েকজন বিবিসিকে জানাচ্ছেন, কাবুলের ব্রিজ এলাকা থেকে প্রেসিডেন্ট প্যালেস অভিমুখে নারীদের পদযাত্রা কর্মসূচির ওপর টিয়ার গ্যাস এবং পিপার স্প্রে ছোড়া হয়েছে।

সামনের দিনগুলোতে আফগানিস্তান কিভাবে চলবে তা অচিরেই জানিয়ে দেওয়া হবে উল্লেখ করে তালেবানের তরফ থেকে বলা হয়েছে, নারীদের সরকারি কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে; কিন্তু কোনো নারী মন্ত্রিত্ব পাবেন না।

তালেবানের এমন বক্তব্যের পর দেশটির অনেক নারী আশঙ্কা করছেন, ১৯৯৬ এর শাসনামলে তালেবান নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, এবারও তা অপরিবর্তিত থাকবে। সে সময় নারীদের বাধ্যতামূলকভাবে মুখ ঢেকে রাখতে হত এবং ছোট খাটো অপরাধে কঠোর শাস্তির মুখোমুখি করা হত।

এদিকে, স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে নারী সমাবেশে তালেবানের হামলায় কয়েকজন আহত হয়েছেন। নারী অধিকার কর্মীদের কয়েকজনকে মেরে রক্তাক্ত করেছে তালেবান সদস্যরা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর