রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে এনসিপি’র বিক্ষোভ আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ সময় দেখুন


ঢাকা: নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক নেতার ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আজ রাজধানীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এনসিপি।

দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচিতে দুটি মূল দাবি তুলে ধরা হবে—

১. ইন্টেরিম সরকারের গাফিলতির জবাবদিহি নিশ্চিত করা।

২. দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা।

বিবৃতিতে জানানো হয়েছে যে, শুধু ঢাকায় নয়, সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একইসঙ্গে প্রতিবাদ-বিক্ষোভ মিছিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

দলটির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরও বিদেশে গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে প্রমাণ করেছে তারা সহিংসতা ছাড়া টিকে থাকতে পারে না। ভিন্নমতের রাজনীতিবিদদের ওপর হামলা চালিয়ে গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তারা।

একইসঙ্গে তারা ইন্টেরিম সরকারের ভূমিকারও সমালোচনা করে বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক নেতাদের স্বাধীনভাবে মত প্রকাশের নিশ্চয়তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।

শাহবাগের বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর