বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৩৭ সময় দেখুন
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে একটি মুদি দোকানে গোলাগুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে এক শেতাঙ্গ তরুণ ওই মুদি দোকানে ঢুকে এলোপাতারি গুলি চালালে ১০ জন নিহত হন।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ।

শনিবার বিকেলের এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১৮ বছর বয়সী বন্দুকধারী ওই ব্যক্তি অনেকটা মিলিশিয়া ড্রেস পরে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে মার্কেটের পার্কিং লটে প্রবেশ করে। ক্ষিপ্র গতিতে গাড়ি থেকে বের হন। পার্কিং লটে থাকা চারজনের ওপর গুলি চালান। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। এরপর তিনি টপস সুপার মার্কেটে প্রবেশ করেন। সেখানে সিকিউরিট গার্ডের সঙ্গে গুলি বিনিময় হয়। সিকিউরিটি গার্ডকে গুলি করে হত্যা করেন বন্দুকধারী। এরপর শপিং করতে থাকা লোকজনের ওপর গুলি চালাতে থাকে। পুলিশ আসলে নিজের গলায় বন্দুক ধরে আত্মহত্যার ভঙ্গী করেন। পুলিশ তাকে জীবিত অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়।

এরি কাউন্টির শেরীফ জন গার্সিয়া বলেছেন, এটি একটি বর্ণবাদী হামলা। সমস্ত বাফেলো এলাকায় কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে। খবর বিবিসির।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর