বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী মাসেই পদত্যাগ করবেন বলে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তিনি নিজেই ঘোষণা দিয়েছেন।

জেসিন্ডা জানিয়েছেন, আগামী মাসের শুরুতেই তিনি পদত্যাগ করবেন। পুননির্বাচনেও অংশ নেবেন না।

জেসিন্ডা বলেন, ‘আমার ভবিষ্যত বিবেচনা করার জন্য গ্রীষ্মের ছুটি বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম, এ সময়ের মধ্যে আমার যা যা প্রয়োজন, তা খুঁজে পাবো। কিন্তু দুর্ভাগ্যবশত পাইনি। এই মুহূর্তে আমি যদি দায়িত্ব পালন অব্যাহত রাখি তাহলে তা দেশের জন্য ভালো হবে না।’

গত প্রায় ছয় বছরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার আর থাকার প্রয়োজন নেই বলে মনে করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

২০২০ সালে দেশটির ৫৩তম জাতীয় নির্বাচনে ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন ৪২ বছর বয়সী জেসিন্ডা আরডার্ন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী সরকার প্রধান হওয়ারও মাইলফলক অর্জন করেছেন তিনি।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর