বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

নিউজিল্যান্ডে পিএইচডি গবেষক নোবিপ্রবি শিক্ষকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৮ সময় দেখুন
নিউজিল্যান্ডে পিএইচডি গবেষক নোবিপ্রবি শিক্ষকের মৃত্যু


নোবিপ্রবি করেসপন্ডেন্ট

নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোতে পিএইচডি গবেষক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত আটটার দিকে নিউজিল্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিক্ষক।

মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অর্পিতা রায় নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোতে পিএইচডি শিক্ষার্থী ছিলেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

তিনি জানান, অর্পিতা রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাইক্রোবায়োলজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে নোবিপ্রবিতে শিক্ষকতা শুরু করেন। ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, অর্পিতা রায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই প্রথম আমরা কোনো সহকর্মীকে হারালাম। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।

এদিকে অর্পিতা রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। শোক বার্তায় উপাচার্য বলেন, অর্পিতা রায়ের মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর