বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নিউজিল্যান্ডে ৬ মাসে আক্রান্ত ১, তাতেই ফিরল লকডাউন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৪৭ সময় দেখুন
নিউজিল্যান্ডে ৬ মাসে আক্রান্ত ১, তাতেই ফিরল লকডাউন


আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত একজন শনাক্ত হওয়ায় ফের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে এক সপ্তাহ এ লকডাউন কার্যকর থাকবে।

এদিন নিউজিল্যান্ডের সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ডে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। তবে ওই আক্রান্ত ব্যক্তি করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বব্যাপী করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক প্রাদুর্ভাবে ফের করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় ওই ভ্যারিয়েন্টের বিস্তার রুখতে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিচ্ছে। নিউজিল্যান্ডও একজন আক্রান্ত শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে লকডাউনের সিদ্ধান্ত নিলো।

উল্লেখ্য যে, গত ছয় মাস ধরে নিউজিল্যান্ড করোনামুক্ত। ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো মঙ্গলবার একজনের শরীরের এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হলো।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এ ব্যাপারে বলেন, ‘আমরা অন্যান্য দেশে দেখেছি, বিশেষ করে সিডনিতে যে, বাড়ির বাইরে অপ্রয়োজনীয় ঘোরাফেরার কারণে করোনার গোষ্ঠী সংক্রমণ বেড়ে গেছে’।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর