শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিউ ইয়র্ক বিমানবন্দরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, বিএনপি কর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
নিউ ইয়র্ক বিমানবন্দরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, বিএনপি কর্মী গ্রেপ্তার


ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে আগমনে উপলক্ষে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ সমাবেশ করেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শত শত নেতাকর্মীরা বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে জড়ো হয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে মুখরিত করে তোলেন বিমানবন্দর এলাকা। একই সময়ে বিমানবন্দরের টার্মিনালে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছে। রাত ৮টায় সকল কর্মকান্ড বন্ধে পুলিশি নির্দেশ অমান্য করায় একজন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে। 

আনন্দ সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক হাজী এনাম, আ.লীগ নেতা আব্দুল হাসিব মামুন, আশরাফুজ্জামান ও খোরশেদ খন্দকারসহ যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতারা। যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা উক্ত আনন্দ সমাবেশে যোগ দেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে রোববার (১৭ সেপ্টেম্বর)রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগমনে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে রোববার সন্ধ্যায় আনন্দ সমাবেশের আয়োজন করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ। একই স্থানে প্রতিবাদ সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। রাত ৮টা পর্যন্ত সকল কর্মকান্ড বন্ধে পুলিশি নির্দেশনা ছিলো। কিন্তু এ শর্ত অমান্য করায় একজন বিএনপি কর্মী (অজ্ঞাত)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারের যুক্তরাষ্ট্র বিএনপির বেশ কয়েকজন নেতার সাথে যোগাযোগ করা হলে কেউই তার প্রকাশ করেননি।

১৭ সেপ্টেম্বর (নিউ ইয়র্ক সময়) রাত ১০টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট (বিএ ১৫৯৩) নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমাবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছানোর আগেই প্রতি বছরের মতো এবারো চার নম্বর টার্মিনালের বাইরে মুখোমুখি অবস্থান নেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও বিএনপি। আনন্দ ও প্রতিবাদ সমাবেশে পক্ষে-বিপক্ষে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা টার্মিনাল এলাকা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর