শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১০ নম্বর থেকে আগারগাঁওগামী সড়কে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪ নং পিলারে সজোরে ধাক্কা দিয়েছে। এ দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

কাফরুল থানা পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস থেকে নেমে পালিয়ে যায় চালক ও হেলপার।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক তেজগাঁওয়ের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সেকান্দার ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে সেফটি পরিবহনের (গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-ব ১১-৭০১৬) একটি বাস মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা দেয়। ঘটনার বিষয়ে জেনেই ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্ট রওনা করে। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। দুর্ঘটনায় ১০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাফরুল থানা পুলিশকে খবর দেওয়ার পর তাদের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

যোগাযোগ করা হলে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টহল টিম পাঠানো হয়েছে। এসআই আব্দুর রশীদ ঘটনাস্থলে কাজ করছে। আমরা জেনেছি ২/৩ জন যাত্রী আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপারকে খোঁজা হচ্ছে। বাসের ধাক্কায় মেট্রোরেলের পিলারের পানির নিষ্কাশনের পাইপ ভেঙে গেছে।

এসআই আব্দুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। এখন সোহরাওয়ার্দী হাসপাতালে যাচ্ছি। আহত শুনেছি ২/৩ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর