কলকাতা: ভারতের অনেক পরিবারেই কুলারের ব্যবহার রয়েছে। কিন্তু কুলারের এই ট্যাঙ্কে জল জমতে থাকলে ডেঙ্গি, ম্যালেরিয়ার মশা জন্মাতে পারে। আবার নিয়মিত পরিষ্কার না করলে জমা জল কুলারের ক্ষতিও করতে পারে।
বর্ষাকালে তুলনামূলক কম ব্যবহার হবে কুলার। তাই কুলারে জল জমিয়ে রাখা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। অথচ, কুলারের ট্যাঙ্ক পরিষ্কার করাও বেশ সময়সাধ্য বিষয়।
আরও পড়ুন- ওষুধ কিনতে লাইন দিতে হবে না দোকানে! এই ৫ অ্যাপেই হবে সমাধান
তবে কিছু কৌশল অবলম্বন করলে খুব সহজেই কুলার পরিষ্কার করে ফেলা সম্ভব হতে পারে। দেখে নেওয়া যাক কিছু টিপস, যা খুব সহজেই কুলারের প্যাড, উইং এবং অন্য অংশ পরিষ্কার করে দেবে। পাশাপাশি কুলারের ট্যাঙ্কও পরিষ্কার করা যাবে, যাতে ডেঙ্গি ছড়ানো মশা জন্মাতে না পারে।
সপ্তাহে একবার—
গ্রীষ্ম হোক বা বর্ষা। যেকোনও মরসুমেই কুলারের ট্যাঙ্ক প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করা উচিত। কারণ কুলার বাইরে থেকে বাতাস টেনে ঠান্ডা করে তা বাইরে বের করে দেয়। তাতেই ঘর ঠান্ডা হয়। ফলে বাইরে থেকে যে বাতাস কুলারের ভিতরে ঢোকে, তাতে ধুলোবালি ও ব্যাকটেরিয়া থাকে। তা কুলারের ভিতরেই জমে থাকতে পারে। তাই নির্দিষ্ট সময়ে কুলার পরিষ্কার না করলে জমে থাকা এই সব ব্যাকটেরিয়া থেকে রোগ ছড়াতে শুরু করতে পারে। উপরন্তু কুলারের শীতলতার পরিমাণও কমে যেতে পারে।
ট্যাঙ্ক পরিষ্কারের পদ্ধতি—
প্রথমে কুলারের জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। এজন্য সবার আগে প্লাগ খুলে ফেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে হবে। এরপর কুলার ট্যাঙ্ক থেকে ব্যবহৃত জল ফেলে দিতে হবে।
অনেক সময় কুলার ট্যাঙ্কে ময়লাও জমে থাকে। দীর্ঘদিন জল জমে থাকার ফলে শ্যাওলার মতোও জমতে পারে। সেগুলি পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে। তারপর সামান্য সাদা ভিনেগার দিয়ে প্রায় এক ঘন্টা রেখে দিতে হবে। পরে জলের দিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। এতে কোনও ব্যাকটেরিয়া থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। কারণ ভিনেগারের অ্যাসিডের প্রভাবে যাবতীয় অশুদ্ধি নষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন- প্রাইভেসি নিয়ে চিন্তায় ফেলছে WhatsApp! বেছে নিতে পারেন ৫ বিকল্প অ্যাপ
কুলিং প্যাড পরিষ্কারের পদ্ধতি—
কুলারের ট্যাঙ্কের মতো কুলিং প্যাডও পরিষ্কার করা উচিত। আর্দ্রতার কারণ এখানেও ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। এক বালতি জলে লেবু ও ভিনেগার মিশিয়ে কুলিং প্যাড পরিষ্কার করতে হবে। তারপর চড়া রোদে রেখে ভাল করে কুলিং প্যাড শুকিয়ে নিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air cooler