আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে নিরন্তর কূটনৈতিক যুগের সূচনা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে তার ভাষণে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
জো বাইডেন বলেন, যদি প্রয়োজন হয় তাহলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র প্রয়োজনে আবারও সামরিক শক্তি ব্যবহার করবে। তবে সামরিক শক্তি ব্যবহার করা হলে তা হবে শেষ উপায়।
আফগানিস্তানে প্রয়োজনে আবারও সামরিক অভিযানের ব্যাপারে তিনি আরও বলেন, যদি অভিযান হয় তাহলে তা হবে আমেরিকান জনগণের সম্মতিতে স্পষ্ট এবং অর্জনযোগ্য অভিযান এবং আমাদের মিত্রদের সঙ্গে অংশীদারিত্বের সঙ্গে।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক টানাপড়েন সম্পর্কে জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র নতুন কোনো স্নায়ুযুদ্ধ চায় না। যুক্তরাষ্ট্র যেকোনো দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যে দেশ চ্যালেঞ্জ ভাগ করে নেওয়ার জন্য শান্তিপূর্ণ সমাধান করে এবং এগিয়ে যায়, এমনকি তাদের সঙ্গে অন্যান্য বিষয়ে তীব্র মতবিরোধ থাকলেও আমরা তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
সারাবাংলা/আইই