শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

নিরানন্দ শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে কাজ করছে সরকার: দীপু মনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪৬৪ সময় দেখুন
নিরানন্দ শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে কাজ করছে সরকার: দীপু মনি


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বর্তমান সনদ সর্বস্ব, পরীক্ষানির্ভর ও নিরানন্দ শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে সরকার কাজ করছে। মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের বিষয়েও ভাবছে। জিপিএ ৫ পাওয়া মেধা যাচাইয়ের একমাত্র পদ্ধতি হতে পারে না। তাই মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন জরুরি।

সোমবার (২৪ মে) জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২১-এর জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি ও দৈনিক সমকাল আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা অতীতের শিল্পবিপ্লবগুলো থেকে উল্লেখযোগ্য সুবিধা নিতে পারিনি। তাই চতুর্থ শিল্প বিপ্লবের আমরা সফল অংশীদার হতে চাই।

ডা. দীপু মনি তারুণ্যের সুবিধা নেওয়ার প্রত্যয় জানিয়ে বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যথাযথ সুফলও আমরা নিতে পারিনি। আগামী ১০ বছরে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সেই সুফল নিতে হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এবং চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। তাই আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি। এ লক্ষ্যে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি ড. মোহম্মদ শহীদুর রশীদ ভূঁইয়া ও দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফিসহ অন্যরা।

ফাইল ছবি

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর