বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নির্বাচনি প্রচারণার সময় প্রেসিডেন্ট প্রার্থী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১১২ সময় দেখুন
নির্বাচনি প্রচারণার সময় প্রেসিডেন্ট প্রার্থী নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইকুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফার্নান্দো ভিলাভিসেনসিও (৫৯) নামের এক প্রার্থী নির্বাচনি প্রচারণার সময় গুলিতে নিহত হয়েছেন। তিনি দেশটির জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

বুধবার (৯ আগস্ট) স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় কুইটো শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ফার্নান্দো যখন নির্বাচনি প্রচারণা শেষ করে গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি এগিয়ে এসে তার মাথায় গুলি করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফার্নান্দোকে তিনটি গুলি করা হয়েছে।

প্রেসিডেন্ট গুইলারমো লাসো এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এ অপরাধের বিচার হবে।

নির্বাচনি প্রচারণার সময় প্রেসিডেন্ট প্রার্থী নিহত

ইকুয়েডরের অ্যাটর্নি জেনারেল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারিও প্রথমতে আহত ও পরে নিহত হয়েছেন।

আগামী ২০ আগস্ট ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে।

বর্তমান প্রেসিডেন্ট লাসো এই ভোটে অংশ নিচ্ছেন না। তিনি বলেন, এই ঘটনায় তিনি ‘ক্ষুদ্ধ ও বিষ্মিত’ হয়েছেন।

তিনি আরও বলেন, সংঘবদ্ধ অপরাধ অনেকদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। কিন্তু তাদের আইনের মুখোমুখি হতে হবে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর