রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নির্বাচনের আগে গণহত্যার বিচার করতে হবে: জামায়াত নেতা শাহজাহান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫

নগর জামায়াতের কর্মপরিষদ বৈঠক। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচনের আগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর দেওয়ানবাজারে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ে নগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, ‘দেশকে অশান্ত করতে আওয়ামী অপশক্তি নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। জাতির ঐক্যের মাধ্যমে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতারিরোধী অপরাধ ও গণহত্যায় দায়ীদের বিচার নির্বাচনের আগে নিশ্চিত করতে হবে।’

সভাপতির বক্তব্যে নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বন্দরের অর্থে নির্মিত সিসিটি ও এনসিটি টার্মিনাল দেশি-বিদেশি স্বার্থন্বেষী মহলের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এর আগে চট্টগ্রাম বন্দরের অর্থে নির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনাল একটি সৌদি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অসম চুক্তির মাধ্যমে ২২ বছরের জন্য সেটি বরাদ্দ দিয়েছে। সেই চুক্তি এখনও অপ্রকাশিত। এ বরাদ্দের সুবিধাভোগী হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবার ও তার পদলেহনকারীরা।’

বৈঠকে আরও বক্তব্য রাখেন- নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান।

সারাবাংলা/আরডি/এসআর

গণহত্যার বিচার
চট্টগ্রাম
জামায়াত
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান
মুহাম্মদ শাহজাহান





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর