শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

নির্বাচনের আগে সংস্কার ও বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া সামনে আসতে হবে: জামায়াত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৪ সময় দেখুন


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।

জামায়াতে আমির বলেন, ‘প্রধান উপদেষ্টার কাছে মূলত দু’টি বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছি। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা বলেছি, নির্বাচনটা কখন হবে? আপনি যে সময়সীমা দিয়েছেন, এর ভেতরেই জনগণের যেন কোনো বড়ধরনের ভোগান্তি না হয়, একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া দরকার। দুই নম্বর আমরা বলেছি, এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এখন করা সম্ভবও না। মাত্র পাঁচটা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন। এতটুকু নিষ্পত্তি করা দরকার সন্তোষজনকভাবে।’

উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে জামায়াত আমির বলেছেন, তারা কারও পদত্যাগ চাননি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom