শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

নির্বাচনে কাউকে জেতানোর চেষ্টা করা হলে জনগণ ছেড়ে দেবে না: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ সময় দেখুন
নির্বাচনে কাউকে জেতানোর চেষ্টা করা হলে জনগণ ছেড়ে দেবে না: রিজভী


ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যদি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার নীলনকশা করা হয়, তবে দেশের জনগণ তা মেনে নেবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডাকসু-জাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলে, ‘নির্বাচন হওয়া নিয়ে আপত্তি নেই, কিন্তু যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে তাতে সমান সুযোগ নিশ্চিত করা হয়নি।’

তিনি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সমালোচনা করে বলেন, ‘নীলক্ষেত থেকে ব্যালট ছাপানো হলো কেন? এটা কি কোনো গোষ্ঠীর স্বার্থে করা হলো না?’

রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ডাকসু-জাকসুর মতো বিতর্কিত প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, তবে আগামী জাতীয় নির্বাচনও উদ্দেশ্যমূলক ফলাফলের দিকে ঠেলে দেওয়া হতে পারে। শেখ হাসিনা অতীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন মাটির নিচে চাপা দিয়ে নিজের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। যদি একই কৌশলে এবারও কাউকে জিতিয়ে দেওয়ার পরিকল্পনা থাকে, তবে তা জাতির জন্য হবে চরম দুর্ভাগ্যজনক।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom