শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘নির্বাচনে দস্যুতা বন্ধ না হলে জনগণ ঘুরে দাঁড়াবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৭৪ সময় দেখুন
‘নির্বাচনে দস্যুতা বন্ধ না হলে জনগণ ঘুরে দাঁড়াবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: চলমান ইউপি ও পৌরসভা নির্বাচনে ‘দস্যুতা’ বন্ধ না হলে জনগণ ঘুরে দাঁড়াবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রেজাউল করীম বলেন, ‘স্থানীয় প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা সরকারদলীয় দস্যুদের নিয়ন্ত্রণ করছে না বরং তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে সহযোগিতা করছে। সরকারদলীয় সন্ত্রাসীদের এসব দস্যুতা বন্ধ না হলে, জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘সারাদেশে ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচন চলছে। এসব নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও কর্মীদের সরকারদলীয় সন্ত্রাসীরা নজীরবিহীন হয়রানি করছে। এমনকি সরকারদলীয় দস্যুদের বর্বরোচিত হামলা, প্রাণনাশের চেষ্টা, অপহরণ, মনোনয়নপত্র ছিনতাই, প্রার্থিতা প্রত্যাহারে নানা রকম চাপ প্রয়োগ এবং মামলা দিয়ে হয়রানি করার মতো ঘটনা ঘটিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। নির্বাচনি এলাকায় বহিরাগত মাস্তানদের দিয়ে মহড়া দেওয়া হচ্ছে।’

রেজাউল করীম বলেন, ‘জাতীয় নির্বাচন থেকে শুরু করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত কোনো নির্বাচনেই দেশের মানুষ ভোট দিতে পারছে না। নির্বাচনে মানুষের এখন বিন্দু পরিমাণ আস্থা নেই। তার পরও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নির্বাচনের মাঠে থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে কোনো নির্বাচন কমিশন আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ নির্বাচনি ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।’

সারাবাংলা/এজেড/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর