সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নির্বাচনে যে আসন থেকে লড়বেন তাসনিম জারা-পাটওয়ারী-আখতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫০ সময় দেখুন
নির্বাচনে যে আসন থেকে লড়বেন তাসনিম জারা-পাটওয়ারী-আখতার


ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন সদস্যসচিব আখতার হোসেন।

ঢাকা-৯ আসনে লড়বেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এ আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন হাবিবুর রশিদ। গত ৪ ডিসেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী, রংপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এদিকে ঢাকা-১৮ আসন নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন। এদিকে এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

আজ এনসিপি প্রাথমিকভাবে ১২৫টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে। দলটির পরবর্তী ধাপের তালিকা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর