রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায়: আবদুস সালাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ২১:৫২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১০:২৫

শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম

ঢাকা: ‘নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায়’— এমনটিই মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

শনিবার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আবদুস সালাম বলেন, ‘‘শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন দেন নাই। নির্বাচন নিয়ে এখনও অনেকেই ষড়যন্ত্র করছে। তারা জানে, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর এই জন্যই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। তবে, নির্বাচন ডিসেম্বরে দেন, জানুয়ারিতে দেন আর অক্টোবরেই দেন, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। কারণ, বিএনপি জনগণের দল। জনগণ সুযোগ পেলেই ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনে।’’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ হল চোরের দল। কম্বল চোর, ভোট চোর, টাকা চোর, ব্যাংক চোর। আওয়ামী লীগ যখনই দেশটাকে ধ্বংস করে দেয়, ঠিক তখনই বিএনপি এসে দেশ মেরামতের দায়িত্ব নেয়।’’

আব্দুস সালাম বলেন, ‘‘বিগত দিনে বিএনপির শত শত নেতাকর্মীকে গুম, খুন, জেল-জুলুম নির্যাতন করা হয়েছে। এরপরও আমরা প্রতিহিংসা দেখাতে চাই না। ৫ আগস্টের পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার কথা থাকলেও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে তা করা হয় নাই।’’

তিনি বলেন, ‘‘আমরা ১৭ বছর অনেক অত্যাচার, অনেক নিপীড়ন সহ্য করেছি। এখনও যদি আওয়ামী লীগের হয়ে দালালি করতে চান, তাহলে রিজাইন দিয়ে চলে যান। বিগত দিনে অনেক ছাত্র বিএনপি করে বলে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই। চাকরি পায় নাই। এরপরও কিন্তু আমরা ৫ তারিখের পরে ধৈর্য্য ধরে আছি। ধৈর্য্যের কিন্তু সীমা আছে। ধৈর্য্যের পরীক্ষা নিয়েন না। কাজেই যেটা ন্যায়, ন্যায়ের পথে থাকবেন। অন্যায়ভাবে কিছু করতে যাবেন না।’’

তৌফিকুল ইসলাম ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইমাদ সাব্বিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস

বিএনপি নেতা আবদুস সালাম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর