রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নির্বাচন নিয়ে জামায়াতের সকল প্রস্তুতি নেওয়া আছে: মোবারক হোসাইন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
নির্বাচন নিয়ে জামায়াতের সকল প্রস্তুতি নেওয়া আছে: মোবারক হোসাইন


কুষ্টিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ‘আমরা মোট পাঁচটি দাবি করেছিলাম তার মধ্যে একটি দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন। জুলাই সনদে আপার হাউস পিআর একোমোডেট করা হয়ছে। লোয়ার হাউস পিআর আমাদের দাবির মধ্যে আছে। আমরা আমাদের দাবি জানিয়েই যাবো। শেষ পর্যন্ত দাবি কোন জায়গায় গিয়ে থামে সেটা দেখে আমরা সেই সময় কথা বলবো।’

সোমবার (২০ অক্টোবর) বিকেলে শহরতলীর হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘পিআর না দিলে কী হবে সেটা এখন বলবো না। এটা চলমান একটা আন্দোলন, এটা চলতেই থাকবে। আমাদের সকল জনশক্তি ও প্রার্থীরা নির্বাচন নিয়ে মাঠে ব্যাস্ত আছেন। নির্বাচন নিয়ে জামায়াতের সকল প্রস্তুতি নেওয়া আছে। সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।’

সমাবেশে জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন-নায়েবে আমীর আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের এমপি পদপ্রার্থী আমীর হামজা, জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দার ও শহর আমীর এনামুল হকসহ অন্যান্য নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর